Back to News
মনিরামপুর সমিতির ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬: সংগঠনের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব করতে মনিরামপুর সমিতি, ঢাকা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে। এর মাধ্যমে সমিতির সদস্যদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ করা যাবে। পাশাপাশি সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ, তথ্য প্রদান এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভবিষ্যতে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন অনলাইনভিত্তিক সেবাও চালুর উদ্যোগ রয়েছে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।