Back to News
মতবিনিময় সভার বিজ্ঞপ্তি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মতবিনিময় সভার বিজ্ঞপ্তি
সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
মনিরামপুর সমিতি, ঢাকার পক্ষ থেকে মনিরামপুর উপজেলার পানিবন্দি এলাকার অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মনিরামপুর সমিতির সম্মানিত সদস্যদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
সময়: সকাল ৯:৩০
সভাস্থল:
২১/৩ তাজমহল রোড, শিয়া মসজিদ মোড়,
এপেক্স বিল্ডিং (লিফট–৯, ১০ম তলা), ঢাকা।
অতএব, উক্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মনিরামপুর সমিতির সম্মানিত সদস্যদের উপস্থিত থেকে মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
সাধারণ সম্পাদক
কার্যনির্বাহী পরিষদ
মনিরামপুর সমিতি, ঢাকা
তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬